• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে বিএনপিকে ৫ বছর অপেক্ষা করতে হবে…শেখ তন্ময় এমপি

দিনকাল বিডি ২৪ / ১৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, সংসদ গঠন হয়ে গেছে। আমরা কাজ করছি। কিন্তু বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করবে। তারা নাকি ঢাকায় সমাবেশ করবে। বিএনপির কর্মকান্ড ঢাকা কেন্দ্রিক।

কিন্তু জনগণের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। রাজনীতির মূল ট্রাকে আসতে হলে, বিএনপিকে ৫ বছর অপেক্ষা করতে হবে। আন্দোলন সংগ্রাম ও ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। সংসদে আসার জন্য জনগণের কাছে ফিরে যেতে হবে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের রেলরোডচত্বরে পৌরসভার অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন ১০০০ শীতার্ত দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category