• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ

দিনকাল বিডি / ৭০ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর)
বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ইসকন ইস্যুতে আয়োজিত এ
সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু,
খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়।
চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা
বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন হেফাজাত ইসলামের নেতা মাওলানা
আঃ মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম
নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী
রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা যুবদলের সাবেক নেতা এ্যাডভোকেট সাজ্জাত হোসেন সহ ইউনিয়ান বিএনপির নেতৃবৃন্দরা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ারআহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category