• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সুমন বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাট। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে শহরের নাগের বাজার এলাকায় ওই বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি, রুটিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং কেক উৎপাদনের অগ্রীম তারিখ দেওয়ায় এই জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।
তিনি বলেন, নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি, রুটিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং কেক উৎপাদনের অগ্রীম তারিখ দেওয়ার অপরাধে সুমন বেকারির মালিক রমেশ চন্দ্রকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে রমেশ চন্দ্র পুনরায় এই ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category