বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণ খোলায় মরা গরুর মাংস বিক্রির সময় দুই কসাই কে আটক করেছে পুলিশ। পবিত্র রমজান মাসে বাগেরহাটের শরণখোলা উপজেলায় মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই মাংস বিক্রি অপরাধে দুই সহদর কসাইকে আটক করা হয়েছে। রবিবার (২৪মার্চ) সকালে স্থানীয়রা মরা গরুর মাংস বিক্রির বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানালে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে দুটি ড্রামে ভর্তি প্রায় এক মন মরা গরুর মাংস, মাথা, চামড়া ও নাড়িভুড়িসহ দুই সহদর কসাইকে আটক করেছে। আটক দুজনকে শরণখোলা থানায় সোপর্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আটকৃতরা হলেন শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডালিম ও আলামীন। অভিযান কালে তাদের অপর ভাই হালিম পালিয়ে গেছে।