• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে মে দিবসে এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ১ মে, ২০২৩

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে মে দিবসে এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করেছে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। সোমবার (০১ মে) বিকেল ৫ টায় শহরের রেলরোড চত্বর থেকে জেলা শ্রমিক লীগের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় রেলরোডে এসে শেষ হয়। শ্রমিক অধিকার ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে কয়েক হাজার শ্রমিক এই র‌্যালীতে অংশ নেয়।

এর আগে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে রেলরোড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, সদস্য ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, শ্রমিক নেতা গাজী নাসির, জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীলা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category