• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে যুক্তি-তর্কে জমজমাট লড়াই

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে বাগেরহাটে অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪ । শনিবার দিনব্যাপী শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় বহুমুখী কলেজিয়েট স্কুল এবং রানার্সআপ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হন চ্যাম্পিয়ন দলের মেহরীন আহসান।

জেলা সুহৃদ সমাবেশ সভাপতি সেখ সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান বিতর্ক উৎসবে মো: ফয়সাল হাওলাদারের সঞ্চালনায় বিতর্ক উৎসবে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষাবিদ মুখার্জি রবীন্দ্রনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সাবেক জেলা তথ্য কর্মকর্তা মো: ফরিদ উদ্দীন, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, খানজাহান আলী কলেজের প্রভাষক বুলবুল তালুকদার, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা দেলোয়ার হোসেন,

কমিটির সাধারণ সম্পাদক শেখ মো: তানজির হোসেন, সদস্য তৈফুন নাহার, মাহনুর মীম, মো: সায়মন, ইমন শেখ, হোসেন শেখ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এন ডিএফ বিডি) এর বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সদস্য আবিদা সুলতানা, মাছরাঙা টেলিভিশন এর জেলা প্রতিনিধি শওকত আলী বাবু, বাংলা নিউজ এর এস এস শোহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকালের বাগেরহাট প্রতিনিধি তানজীম আহমেদ। অংশ নেওয়া ৮টি বিদ্যালয়: বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, বহুমুখী কলেজিয়েট স্কুল, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতন, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার ও সকল অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেন অতিথিরা।

এছাড়া বিতর্ক উৎসবে উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহ দিতে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category