• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি নেতারা। রোববার (১৮ আগস্ট) সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় ও উচ্চ বালক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমম্বয়ক এম এ সালাম।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সমশের আলী মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, যুবনেতা আইউব আলী মোল্লা, জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, জাসাস বাগেরহাট জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, জিয়া পরিষদের আহবায়ক মোঃ হাছিবুর রহমানসহ ছাত্র ও যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ।
বিএনপি নেতা এম এ সালাম বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। কোন প্রকার ভয়-ভীতির কারণ নাই।তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। যার প্রমান এই সরকারের পতন। দেশব্যাপী ছাত্র আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকারকে পতন হয়েছে। তাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। এছাড়া পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও শিক্ষার পরিবেশ ঠিকঠাক রাখতে যে কোন সমস্যার সমাধানের আশ্বাস দেন বিএনপির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category