• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
শেখ হাসিনার বিচারের দাবিতে বাগেরহাট অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন জেলা বিএনপি । বুধবার (১৪ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করে। জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবিস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ শাহেদ আলি রবি, ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলী, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, হাদিউজ্জামান হিরো, শাহিদা আক্তার, মোঃ কামরুজ্জামান,ছাত্র

নেতা আলী সাদ্দামদ্বিপসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবী জানান।বক্তারাবলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে দুদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।বুধবার প্রথম দিনে বাগেরহাট শহীদ মিনার চত্বরে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ও সহিংসতার কোন ঘটনা না ঘটে তার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category