• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে শ্বশুর বাড়িতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট শ্বশুর বাড়িতে ফিরোজা বেগম রুমা (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। গৃহবধূ হত্যার দায়ে তার স্বামী মোঃ আলী হোসেন মোল্লা(২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূ ফিরোজা বেগম রুমা বাগেরহাট সদর উপজেলার দেওয়ানবাটি গ্রামের গফুর মোল্লার মেয়ে। ঘাতক স্বামী সদর উপজেলার নাগেরবাজার এলাকার আজিজ মোল্লার ছেলে। ২৯ জুলাই তারিখ হতে ০৫ আগস্টের মধ্যে যে কোন সময় এ হত্যার ঘটনা ঘটে।
জানা যায়, মোঃ আলী হোসেন মোল্লার সাথে তার স্ত্রী ফিরোজা বেগম রুমার পারিবারিক বিষয়কে কেন্দ্র করে প্রায়শই ঝগড়া বিবাদ ও মনোমালিন্য হয়। উক্ত ঘটনার জের ধরে আসামী আলী হোসেন মোল্লা সকলের অগোচরে তার স্ত্রীকে মেরে বসতবাড়ীর বাথরুমের ট্যাংকির ভিতরে ফেলে স্লাভ দিয়ে ঢেকে রাখে। পরিবারের লোকজন খুজে না পাওয়ায় গত ৩রা আগস্ট তার স্বামী আলী হোসেন মোল্লা নিজেই বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী করেন। শনিবার (৫আগস্ট) ফিরোজা বেগম রুমার মেয়ে পূর্নিমা (১৮) তার স্বামীকে নিয়ে বাড়িতে আসে। এ সময় তার মাকে দেখতে না পেয়ে মোঃ আলী হোসেন মোল্লার কাছে তার মায়ের বিষয়ে জানতে চান। ঘরের মধ্য হতে দূর্গন্ধ বের হলে তারা বাথরুমের ট্যাংকির স্লাভ খুললে একটি বস্তা দেখতে পায়। বস্তার মুখ খুলে তার মায়ের মৃত দেহ দেখতে পায়। তখন আসামী দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিকটিমের মেয়ে জামাতা রায়হান ব্যাপারী আসামীকে ধরে ফেলে। ভিকটিমের মেয়ে ৯৯৯ এ ফোন করলে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আসামীকে হেফাজতে নেয়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে আলী হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ভিকটিম আসামীর ৩য় স্ত্রী এবং আসামীসহ ভিকটিম তার পিতার বাড়িতে বসবাস করত। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ র্কর্মকর্তা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category