বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটআমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এক্স স্টুডেন্ট ফোরাম অব বাগেরহাট আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বাগেরহাট আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন স্মরণেএক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বিকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।
এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি মোঃ ফারুকুজ্জামান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন । প্রয়াত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এর কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন স্কুলের প্রাক্তন শিক্ষক মোস্তাফিজুল হক, মোঃ আকরাম হোসেন, এ কে এম শফিক সোহাগ, প্রাক্তন ছাত্র এ্যাডভোকেট মুজিবুল হক,সরদার সেলিম আহম্মেদ খান আবুল বাশার, খন্দকার আছিফ উদ্দিন রাখী, হুমায়ুন কবীর, মনজুরুল ইসলাম, তাহমিনা আক্তার মিনু, শফিক নেওয়াজ রেজা, মো: শওকত আলী বাবু,
মো:কামরুজ্জামান, নয়নতারা পাল, মুকিতুল কবীর,রিপন শেখ, স্যারের সহদর মনোয়ার হোসেন টগর,কল্লোল সরকার স্কুলের প্রধান শিক্ষক ও স্যারের কন্যা জেবা আইরিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুযশ মন্ডল।
পরে প্রধান শিক্ষকের কর্মময় জীবনের ওপর ভিত্তি করে একটি ভিডিও ডকুমেন্ট্রি প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়। দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় ফেসবুক লাইভ ও জুমের মাধ্যমে এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন।
স্মরণসভা শেষে মো: দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তাবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।