• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে স্বয়ক্রীয় “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিনের প্রদর্শনী

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে কৃষি ক্ষেত্রে প্রযুক্তি স¤প্রসারণের লক্ষে “রাইস ট্রান্সপ্লান্টেশন” ( স্বয়ংক্রীয় ধান লাগানোর যন্ত্র) মেশিনের প্রদর্শনী করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী ) দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে যাত্রাপুর ইউনিয়নের খলসি অর্জুনতলা বাদোখালী মাঠে এই আয়োজন করা হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন “রাইস ট্রান্সপ্লান্টেশন’ প্রদর্শনী কর্মসুচির উদ্বোধন করেন । এসময়, বাগেরহাটের কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া বেগম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু, কৃষি সহকারী কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মেশিনে ধান রোপন দেখতে স্থানীয় অর্ধশতাধিক নারীপুরুষ উপস্থিত হয়। পরে “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিন দিয়ে স্থানীয় এক কৃষকের জমি রোপন করে দেওয়া হয়। উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারলে, সময় ও ব্যয় দুটোই কমবে। পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে। ৫২ শতাংশ জমিতে ধান রোপন একজন কৃষকের অন্তত ৬ জন শ্রমিক লাগে।

যাতে ব্যয় হয় তিন হাজার টাকা। কিন্তু এই একই পরিমান জমি “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিনের মাধ্যমে লাগাতে ১ হাজার থেকে ১২‘শ টাকা লাগতে পারে। সেই সাথে সময় লাগবে দুই ঘন্টার কম। এসব কারণে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা খুবই জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category