• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে হত্যা মামলার পলাতক ০৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের কচুয়ায় চা ল্যকর মোজাহের মোল্লা হত্যা মামলার পলাতক ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি (সোমবার)রাত সাড়ে বারো টার দিকে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন , বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার মোঃ ইসমাইল শেখ (২৫), একই উপজেলার ধোপাখালী গ্রামের মোঃ ইউনুস আলী (৩৪)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের তথ্যমতে একই তারিখ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা থেকে মামলার অন্যতম পলাতক আসামী মোঃ রাসেল শেখ (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ০৭ জানুয়ারি বাগেরহাট জেলার কচুয়া ধানাধীন আলীপুর এলাকায় মোজাহের মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মোজাহের মোল্লাকে স্থানীয় লোকজনের সহায়তায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজাহের মোল্লাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে মোজাহের মোল্লার ছেলে বাদী হয়ে বাগেরহাট জেলার কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category