বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল বিকালে কচুয়া উপজেলা আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবাযক সেখ মনিরুজ্জামান ঝুমুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য মীর জয়েসী আশরাফী জেমস। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিদারের স ালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিকদার সুজন, অপু মন্ডল,সেখ সাইদুল ইসলাম, শিকদার সহিদুল ইসলাম,সাবু,মনিসহ উপজেলার সকল ইউনিয়নের ও ওয়ার্ডেও সভাপতি সম্পাদকবৃন্দ। সভা শেষে জেলা সম্মেলনকে সফল করার লক্ষ্যে এক আনন্দ মিছিল বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্সিন করে কচুয়া জিরো পয়েন্টে এসে শেষ হয়। #