• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাট পৌরসভার উন্নয়নে মাস্টার প্লান করে কাজ করা হবে..শেখ তন্ময়

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তন্ময় বলেছেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে দক্ষিণাঞ্চলসহ বাগেরহাট জেলায়। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এছাড়া বাগেরহাট পৌরসভার উন্নয়নে মাস্টার প্লান করে কাজ করা হবে।

সেই সাথে সুপেয় পানি, রাস্তাঘাট নির্মান, খাল খনন ও নতুন নতুন প্রতিষ্ঠান নির্মানসহ সব ধরণের উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে বৃহৎ পরিকল্পনা করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় সভায় উপস্থিত সংবাদকর্মীরা বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন, সুবিধা, অসুবিধা, নাগরিকদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। শেখ তন্ময় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সমস্যা সমাধান ও পরিকল্পনা বাস্তবায়নের আশ^াস দেন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল সহ বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category