বাঘা( রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মনিগ্ৰাম ইউনিয়নের তুলশিপুর
গ্রামের বজলু মাষ্টারের আম বাগানের পাশে নালা থেকে বুধবার (২নভেম্বর) সাব্বির হোসেন (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হায়দার আলীর
ছেলে। গত রোববার স্কুল থেকে বাড়ি এসে বিকেলে বাবার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
স্থানীয় যুবলীগ নেতা ফারুক হোসেন জানান, ওই বাগানের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় গন্ধ পেয়ে মরদেহের সন্ধান পায়। পরে পুলিশকে জানানোর পর পুলিশ মর দেহ উদ্ধার করে। সাব্বিরের চাচা শরিফুল ইসলাম জানান , সাব্বির স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ালেখা করতো। পড়ালেখার খরচ জোগাতে মাঝে মধ্যে তার বাবার ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। নিখোঁজের পরদিন ব্যাটারি বিহীন পরিত্যাক্ত অবস্থায় তার ভ্যানটি পাওয়া গেছে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে। কি কারনে হত্যা করা হয়েছে,রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।##