• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় খেজুর গাছ পরিস্কার করে রস সংগ্রহের কাজ শুরু

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় গত দুই সপ্তাহ থেকে গাছ পরিস্কারের পর রস সংগ্রহের কাজ শুরু হয়েছে।
জানা যায়, উপজেলায় দুই হাজার খেজুরের বাগান রয়েছে। সড়ক পথ, রেল লাইনের ধার, পতিত জমি, জমির আইল ও বাড়ির আঙ্গিনায় রয়েছে এ খেজুর গাছ। একজন গাছি প্রতিদিন ৫০ থেকে ৫৫টি খেজুর গাছের রস সংগ্রহ করতে পারেন। এ রকম আড়াই হাজার গাছি প্রস্তুতি নিচ্ছেন। একজন গাছি এক মৌসুমে অর্থাৎ ১২০ দিনে একটি গাছ থেকে ২০-২৫ কেজি গুড় সংগ্রহ করেন।
বাঘা চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরের শেখ আব্দুস সালাম বলেন, খেজুর গাছ ফসলের কোনো ক্ষতি করে না। এ গাছের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না। ঝোপ-জঙ্গলে কোনো যতœ ছাড়াই বড় গয়ে ওঠে। শীত মৌসুমে নিয়মিত গাছ পরিস্কার করে রস সংগ্রহ করা হয়।
মনিগ্রাম ইউনিয়নের পানিকুমড়া গ্রামের গাছি আবুল হোসেন বলেন, শীত মৌসুমে আড়ানী, বাঘা, মনিগ্রাম, গড়গড়ি, পাকুড়িয়, বাউসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসে তিন থেকে চার মাসের জন্য একটি খেজুর গাছ ১০০-১৫০ টাকায় চুক্তি নিয়ে রস সংগ্রহ করি। এগুলো গুড় তৈরি করে হাট বাজারে বিক্রি করি।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, কৃষকদের মাঝে খেজুর গাছ লাগানোর জন্য পরামর্শ দিচ্ছি। যা কৃষকদের মাঝে রস ও গুড়ের চাহিদা মিটাবে। এছাড়া আখের পাতা ও গমের কোড়া সংগ্রহ করার পরামর্শ দিয়ে থাকি। যেন গুড় তৈরি সহজ হয়। এখানকার বাসিন্দারা নিজ নিজ পতিত জমিতে গাছ লাগালে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে অর্থ উপার্জন করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category