• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ চরের মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, খেয়াঘাট ইজারা বাতিলের দাবি নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাঘা(রাজশাহী) প্রতিনিধি :

ঈদের আগে সড়কে আরেকটি তাজা প্রাণ ঝরে গেল। বেপরোয়া গতি ও হেলমেট না পরার কারণেই এ দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।
জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত আতিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর সেখপাড়া গ্রামের ওয়াহেদ সেখের ছেলে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০ টায় নিজ বাসভবনে জানাজার নামাজ শেষ তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়ে।

নিহতের চাচাতো ভাই সহকারি অধ্যাপক চন্দন কবীর জানান,সোমবার দুপুরে কেশবপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে সেখপাড়া বটতলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধা সাড়ে ৬ টায় তার মৃত্যু হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন,“গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তি রামেকে মারা গেছেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category