• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ দিয়ে ৩০ টি হাঁস হত্যার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাঘা( রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলায় প্রতিবেশীদের বিরুদ্ধে জলাশয়ে বিষ প্রয়োগ করে হাঁস মেরে ফেলার
অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিলিক বাঘা এলাকার বাসিন্দা সবুজ অভিযোগ
করেন, (৪-০৬-২০২৬) সকাল ৯টার দিকে তার ও তার চাচা মতলেব সরদারের পোষা হাঁস গুলো
প্রতিবেশীদের জলাশয়ে দেওয়া বিষ যুক্ত পানি খেয়ে মারা যায়। অভিযোগে তিনি দাবি করেন,
পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল।

ভুক্তভোগীর অভিযোগে জানা যায়,রাজহাঁস ও পাতি হাঁসহ মোট ৩০টি হাঁস মৃত অবস্থায়
পড়ে থাকতে দেখা গেছে। রক্তের দাগ দেখে বোঝা গেল জীবিত কিছু হাঁস জবাই করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী সবুজ ও তার মা
ভানু বেগম কে মারধর করা হয়। এতে তারা আহত হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা
নেন।

এ বিষয়ে প্রতিবশী জুয়েল ও তার দুই ছেলে জয় ও বিন্তু , স্ত্রী দিলারা এবং জুয়েলের ভাই রফিকুল ও
তার স্ত্রী আজমিরাসহ মোট ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চেয়ে জুয়েলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেন নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছেন।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category