• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ১০০ বোতল ফেন্সিডিলসহ জিয়া হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চন্ডিপুর তিনখুটি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার জিয়া হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, জিয়া হোসেন সোমবার রাতে ওই ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে নাটোর জেলার লালপুরে দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর তিনখুটি নামক এলাকায় পথরোধ করে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার ( ১০ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার নামে আরও ৫টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category