• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৩৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী)
ষষ্ঠ পর্বে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে বাঘা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

উদ্বোধন উপলক্ষে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু,নির্বাহি প্রকৌশলী হারুনুর রশিদ,উপজেলা আ’লীগের সাথারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিয়সার আ.ফ.ম হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি, ইমাম, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও সুধীজন।

সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে মসজিদগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । অনুষ্ঠানে সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভান্ডারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাফিলুদ্দিন সরকার সালেহী, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে,অজুর জন্য আলাদা জায়গা, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

এ ছাড়া আছে হজযাত্রীদের নিবন্ধন-প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র, ইসলামি গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হেফজখানা, প্রাক্-প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সম্মেলনকক্ষ, ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয়কেন্দ্রসহ দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।

জানা যায়,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। সোমবার ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়ালো ৩০০।

মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের এই পরিকল্পনা নেন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক নির্মাণে বর্তমান সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৫ সালের ইসলামিক ফাউন্ডেশন আইন প্রণয়ন করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category