• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় মুক্তিযোদ্ধা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের বাঘা উপজেলা ইউনিট কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুক্তিযোদ্ধার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
অনুষ্ঠান সঞ্চালানা করেন সাংবাদিক আখতার রহমান। বক্তব্য রাখেন আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, সদস্য আমানুল হক আমান প্রমুখ।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেনের স্বাক্ষরিত পত্রে মুক্তিযোদ্ধা সংসদের বাঘা উপজেলা ইউনিটের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।
২২ সেপ্টেম্বর আনুষ্টানিকভাবে দায়িত্ব অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এর আগে-২০১৭ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category