• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম,মামলা হলেও আসামি গ্রেপ্তার হয়নি

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

স্থানীয়ভাবে মিমাংসার একদিন পর হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে মামুন হক (৩৮)এর মাথার ডান পাশে আঘাত করে গুরতর কাটা
রক্তাক্ত জখম করে। মাটিতে পড়ে গেলে জিয়াউল হক এর হাতে থাকা লোহার শাবল ও
আশরাফুল ইসলামের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা মামুন হকের শরীরের বিভিন্ন
স্থানে এলোপাতাড়ি আঘাত করে ফোলা জখম করে। মামুন হক (৩৮) বাঘা উপজেলার
মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের -মৃত আব্দুল জলিল সরকার এর ছেলে ।
ঘটনার সময় স্থানীয় মোখলেস, আসাদুল ইসলাম , জামাল আলী সহ আরো লোকজন
এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন ধরনের গালিগালাজ, ভয়ভিতী, হুমকি প্রদান
করে পালিয়ে যায়। পরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি
বিভাগের চিকিৎসক তার মাথায় ১১ (এগারো) টি সেলাই প্রদান করে। গত
বুধবার (৩১ডিসেম্বর) সকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর
গ্রামের আশাদুলের দোকানের সামনে ঘটনা ঘটে। পরে গঙ্গারাম গ্রামের জয়নাল
আবেদিন (২২) পিতা-মোঃ জিয়াউল হক, জিয়াউল হক (৪৮), পিতা- মৃত আব্দুর
রহমান, আশরাফুল ইসলাম (৬০), পিতা- মৃত আব্দুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে
বাঘা থানায় মামলা করেন মামুন হক।
মামলার অভিযোগ সুত্রে জানা যায় , ঘটনার দুই দিন আগে সোমবার (ইং-
২৯/১২/২০২৫) রাত অনুমান ৮:৩০ ঘটিকায় মামলার ১নং আসামি জয়নাল আবেদিন
পূর্ব শত্রুতার জের ধরে মনিগ্রাম বাজারে গরু জবাই করার ছুরি নিয়ে মামুন
হককে মারার জন্য মনিগ্রাম বাজারের বিভিন্ন যায়গায় খুজে। বিষয়টি জানতে
পেরে বাজারের লোকজন তাকে থামিয়ে তার কাছে থাকা ছুরিটি কেড়ে নিয়ে
মনিগ্রাম বাজারস্থ আমিনুর ডাক্তার এর দোকানে রাখে। পরের দিন মঙ্গলবার (ইং-
৩০/১২/২০২৫) রাত ০৮:০০ ঘটিকায় গ্রাম্য শালিস এর মাধ্যমে মনিগ্রাম
ইউনিয়ন এর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুকুল হোসেন ও
আরো এলাকার লোকজন বসে বিষয়টি মিমাংসা করে দেন। মিমাংসা শেষে মামুন
হক বাড়িতে চলে আসেন। বুধবার (৩১/১২/২০২৫ ) সকাল অনুমান ০৯:০০ ঘটিকায়
গঙ্গারামপুর গ্রামের আসাদুল এর বাড়ির সামনে কাচা রাস্তার উপর মামুন হক ও তার
ভাগ্নে জামাই মখলেস এর বাড়ি করার বিষয়ে পরামর্শ দেওয়ার সময় ০১ আসামি
জয়নাল আবেদিন হুকুম দিয়ে অন্যান্য আসামিরা চাইনিজ কুড়াল, লোহার রড ও
বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। মামুন হক অভিযোগ
করেন, মামলা হলেও আসামি গ্রেপ্তারের তৎপরতা নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল হোসেন জানান, আসামি
গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category