বাঘা (রাজশাহী) প্রতিনিধি,
রাজশাহীর বাঘায় কন্ঠস্বর পরিবর্তন করে ইমো,হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিত
যোগাযোগ মাধ্যমে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে প্রতারনা করে টাকা হাতিয়ে
নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুুলিশ। শনিবার (১৪ মার্চ)দিবাগত রাত
১টার দিকে উপজেলার খায়েরহাট গ্রামের রাঙার বাড়িতে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের
ছেলে শুভ আলী (২০) , আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল
খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২)। তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অপর
প্রান্তের লোকজনের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে
স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ । এজন্য তারা বিভিন্ন নামের সিমকার্ড ব্যবহার
করতো। এলাকায় তার ইমো হ্যাকিং নামে পরিচিত।
পুলিশ জানায়, রোববার রাতে রাঙ্গা ইসলামের বাড়িতে বসে তারা মাদক সেবন করছিল।
এসময় এ্যাপসের মাধ্যমে নারী কন্ঠে প্রবাসী যুবকের সাথে কথা বলছিল। গোপন
সংবাদের ভিত্তিতে বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) প্রদুৎ সংগীয় ফোর্স
নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং
এর কাজে ব্যবহৃত ছয়টি এ্যানডোয়েড মোবাইল ফোনসহ সরঞ্জাম উদ্ধার করে এবং একই
সাথে ৫ পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, গ্রেফতারকৃতরা সুন্দরী নারীর ছবি
দিয়ে ফেসবুক আইডি খুলে প্রবাসী পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণা করে
আসছিল। এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #