• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনের সিদ্ধান্ত

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দ্রব্যমূল্য,অবৈধ পুকুর খনন, বাল্যবিয়ে,যানজট,মাদক,ইমু হ্যাকার,চাঁদাবাজি, মিলের মিটার চুরি, অগ্নিকান্ড ও সরকারি সম্পত্তি দখলের বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রতিকার, প্রতিরোধে আলোকপাত করা হয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসন্ন ঈদুল ফিতরের ঈদ উদযাপনে ববসায়ী ও জনসাধারনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় অন্যন্যির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাবিহা সুলতানা ডলি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,উপজেলা শিক্ষা অফিসার মীর মাহমুদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনছুর রহমান,

মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার, একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বিজিবি- আলাইপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিবুর রহমান, সহকারি পুলিশ পরিদর্শক সেতাবুর রহমান, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান, বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির উদ্দিন,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। পরে স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা এবং ঈদুল ফিতরের ঈদ উদযাপন উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category