• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় পবিত্র ঈদুল আজহা বিষয়েও আলোচনা হয়েছে

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৮মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
সভায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাদক,বাল্যবিয়ে, চোরাচালান, পুকুর খনন, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর সরবরাহ, অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিত করাসহ হাটে যাতে কৃত্রিম সংকট না হয়, সে জন্য হাটে আনার পথে, বাড়িতেও পশু বিক্রি করা যাবে। তবে রাস্তায় হাট বসানো যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,বুধবার(২৮ মে’২৫) হাটে কোনোভাবেই রোগাক্রান্ত বা অসুস্থ পশু বিক্রি করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। জনজীবনে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
উপজেলার দু’টি পশু হাটে পৌরসভা কর্তৃক, সরকার নির্ধারিত গরু প্রতি ৫০০ টাকা, ছাগল প্রতি ২০০টাকা হারে হাসিল (খাজনা) আদায় করা হচ্ছে। বাজারের বাইরে পশু বিক্রি করলে ‘হাসিল’ আদায় করাও যাবে না।
সভায়, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য অফিসার তহুরা হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার,বাঘা থানার এসআই সেতাফুর রহমান, আনসার ভিডিপি অফিসার সাকিবুল ইসলাম,সাংবাদিক আব্দুল লতিফ মিঞাসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,আড়ানী ও বাউসা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বিজিবি,ফায়ার সার্ভিস এর ইনচার্জ উপস্থিত ছিলেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category