• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

বাঘায় একটি পুকুর থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় একটি পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫।

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বাঘা থানাধীন আড়পাড়া গ্রামের জনৈক মোঃ সাজদার রহমানের বসতবাড়ীর পশ্চিম দিকের একটি পুকুর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। মোঃ সাজদার রহমান (৪১) একই গ্রামের মোঃ উমর আলী ছেলে।

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, ওই এলাকা দিয়ে মাদক-চোরাকারবারীরা নিয়মিত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে থাকে।
উদ্ধারকৃত ফেনসিডিলের ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category