• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘায় তিরস্কারমূূলক কথা বলার জেরে মারধর, আহত-৪

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
হুলু বাবা’ বলে কথা বলার জের ধরে বুধবার(৮মে’২৪) বিকেল পৌণে ৪টায় মনিগ্রাম বাজারে মারধরের ঘটনা ঘটেছে। এতে উপজেলার বলিহার গ্রামের সবজি ব্যবসায়ী শামীম হোসেনসহ ৪জন আহত হয়েছে। আহত অপর ৩জন হলেন-শামীমের বাবা আকছেদ আলী,তার ভাই আশিক হোসেন ও শামীমের শ্বশুর আব্দুর রহিম। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আশিক হোসেন ও আব্দুর রহিমকে ভর্তি করা হয়েছে।

জানা যায়,গত মঙ্গলবার(৭ মে) সন্ধ্যায় উপজেলার খেড়–র মোড় এলাকায় বলিহার গ্রামের বাসিন্দা রাজু আহমেদকে হুলুবাবা বলে তিরস্কার মূলক কথা বলে শামীম হোসেন। রাগান্বিত হয়ে রাজু আহমেদ তার কথার প্রতিবাদ করলে বেশ্যার বেটা বলে রাজু আহমেদকে গালি দেয় শামীম হোসেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাঈম হোসেন জানান,আগের ঘটনার জের ধরে বুধবার মনিগ্রাম হাটবারের দিন বিকেলে রাজুর বাবা জিয়া হোসেনসহ তার আতœীয় স্বজন শামীম হোসেনের সবজির দোকানে হামলা চালিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে শামীমসহ তার বাবা আকছেদ আলী, ভাই আশিক হোসেন ও শামীমের শ্বশুর আব্দুর রহিম আহত হয়। জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল ইসলাম বলেন,আশিকের মাথায়,শামীমের নাকে ও আব্দুর রহিমের ডান হাতের হাড়ে আঘাত প্রাপ্ত হয়েছে। আকছেদ আলীর তেমন কোন জখম হয়নি।

এ বিষয়ে রাজুর বড় ভাই রায়হান আলী জানান, হুলুবাবা বলে তিরস্কার মূলক কথার প্রতিবাদ করলে ছোটভাই রাজুকে আগের দিন মারধর করে শামীমসহ তার পক্ষের লোকজন। তবে বুধবার মনিগ্রাম হাটে মারধরের বিষয়ে কিছু জানেননা বলে জানান।
মনিগ্রাম বাজার কমিটির ষাধারন সম্পাদক আফাজ উদ্দীন জানান,মারধরের খবর শুনেছি। তবে কি নিয়ে ঘটনার ঘটেছে তা জানেননা।
অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন,অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category