• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় মসজিদের ভেতরে কুপিয়ে জখমের মামলায় গ্রেপ্তার-১

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে দায়েরকৃত মামলায় মনিরুল ইসলাম জমজম ( ৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহসপতিবার (০৬-১০-২০২২) মাগরিব নামাজের সময় উপজেলার উত্তর কলিগ্রাম এলাকার মসজিদের ভেতরে প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আবু ফজল মোঃ সিদ্দিক (৩৭)কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে মনিরুল ইসলাম জমজম। ঘটনার পর আহতের ভাই অধ্যক্ষ আবু সাঈদ বাদি হয়ে মনিরুল ইসলাম জমজমের বিরুদ্ধে মামলা করেন।

ওইদিন রাতেই মনিরুল ইসলাম জমজমকে গ্রেপ্তার করে পুলিশ। মনিরুল ইসলাম জমজম কলিগ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। একই গ্রামের বাসিন্দা আবু ফজল মোঃ সিদ্দিক অগ্রনী ব্যাংক বাজুবাঘা শাখায় কর্মরত।
মসজিদের ইমাম আব্দুল খালেক জানান ,মাগরিবের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়। অধ্যক্ষ আবু সাঈদ জানান, তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেওয়া হলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত আবু ফজল মোঃ সিদ্দিক বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

অধ্যক্ষ আবু সাঈদ জানান,মনিরুল ইসলাম জমজমের বিরুদ্ধে তার পিতাকে হত্যার অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলার সাক্ষী ছিল তার ছোট ভাই আবু ফজল মোঃ সিদ্দিক। সেই জেরে এমন ঘটনা ঘটিয়েছে মনিরুল ইসলাম জমজম।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান,শুক্রবার সকালে তাকে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category