• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

বাঘায় মসজিদের ভেতরে মুক্তিযোদ্ধার ছেলে ছুরিকাঘাতে আহত

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে প্রতিপক্ষ মনিরুল ইসলাম জমজম ( ৩৮) নামের একজনের ছুরিকাঘাতে প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আবু ফজল মোঃ সিদ্দিক (৩৭) নামের একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাখেশ পান্ডে জানান,পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহসপতিবার (০৬-১০-২০২২) মাগরিব নামাজের সময় উপজেলার উত্তর কলিগ্রাম এলাকার মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। প্রতিপক্ষ মনিরুল ইসলাম জমজম কলিগ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। একই গ্রামের বাসিন্দা আবু ফজল মোঃ সিদ্দিক অগ্রনী ব্যাংক বাজুবাঘা শাখায় কর্মরত।

মসজিদের ইমাম আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন,জামায়াতে ফরজ নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় ঘটনা ঘটে। আহতের ভাই আবু সাঈদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরি মেরে আহত করা হয়েছে। ঘটনার পর আতœগোপনে থাকায় মনিরুল ইসলাম জমজমের বক্তব্য নেওয়া সম্বব হয়নি। বাঘা থানার ওসি(তদন্ত) আব্দুল করিম জানান, এ বিষয়ে ব্যবস্থ্যা নেওয়া হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category