• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় হায়াত আলী সুপার মার্কেটের উদ্বোধন

দিনকাল বিডি / ২২৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় উদ্বোধনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয়েছে শেখ হায়াত আলী সুপার মার্কেট। সোমবার(২৪-১০-২০২২) শেখ হায়াত আলী পরিবারের তত্ত্বাবধানে, বাঘা বাজার (পশ্চিমে)সংলগ্ন সাড়ে ৫বিঘা জমিতে নির্মিত এই মার্কেটের উদ্বোধন করা হয়। ফিতা কেটে নির্মিত এ মার্কেট উদ্বোধন করা হয়। সেখানে বিভিন্ন পণ্যর ৯০টি দোকান রয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক আব্দুল হানিফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা বাজার কমিটির সভাপতি সহিদুল মন্ডল।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন ইসলামী ব্যাংক বাংলাদ্যেশ লিঃ এর বাঘা শাখার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন,বাজার কমিটির উপদেষ্টা ও বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,কাউন্সিলর মোশরফ হোসেন, ব্যবসায়ী সহিদুল ইসলাম, মাজার মসজিদের ইমাম মহসীন আলী, হায়াত আলীর পরিবারের সদস্য পলাশ উদ্দীন। মোনাজাত পরিচালনা করেন বাঘা শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতিআশরাফ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সুধী ও ব্যবসায়ীগন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category