• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় ১৭৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় ১৭৪ বোতল ফেনসিডিলসহ মোঃ ইমন (২২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সোয়া ৮টায় রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ আলম (২২) নামের অপর এক মাদক কারবারী পালিয়ে যায়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ ইমন ও পলাতক মাদক কারবারী মোঃ আলম , তারা উভয়েই রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জনৈক মাদক কারবারীরা বাঘা থানার আলাইপুর মহাজনপাড়া এলাকায় ফেনসিডিলের বড় একটি চালান ভারতীয় সিমান্ত এলাকা থেকে এনে মওজুদ করেছে। এমন তথ্যেও ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমনকে আটক করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারী মোঃ আলমের বসতবাড়ীতে লুকানো অবস্থায় ১৭৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে মাদক কারবারী মোঃ আলম পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category