• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় ১ হাজার ১৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার মাদক চক্রের এক নারিসহ তিন জন গ্রেপ্তার,

দিনকাল বিডি ২৪ / ১১৫০ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আমদানি নিষিদ্ধ ১(এক) হাজার ১৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক চক্রের এক নারিসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫ এর অপারেশন দল। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামের শওকত আলীর ছেলে রুবেল ইসলাম (৩২), বারশত দিয়াড় (বারোশি পাড়া) গ্রামের আরমান আলীর ছেলে সোহেল রানা @ রানা(৩০) ও পাকুড়িয়া গ্রামের শহিদুল ইসলামে স্ত্রী মোছাঃ সোনা ভানু (২৭)।
রোববার (২৫ আগস্ট ২০২৪) পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।
র‌্যাব সুত্রে জানা যায়,রোববার বিকেল ৫টায় আলাইপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেন্সিডিলসহ রুবেল ইসলাম ও সোহেল রানা @ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আলামত হিসেবে তাদের কাছ থেকে ২ টি মোবাইল,৩ টি সীম জব্দ করা হয়।
একই দিন ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিলসহ সোনা ভানু (২৭)কে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই নারির স্বামী শহিদুল ইসলাম (৪৫) (পিতা-মোঃ নুর জামাল) পালিয়ে যায়। আলামত হিসেবে ১ টি মোবাইল, ১ টি সীম ও ২টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়। অভিনব কায়দায় বসতবাড়ীর আঙ্গিনায় মাটির নীচে পুতে রাখা প্লাস্টিকের ড্রামে ফেন্সিডিল রেখে ব্যবসা করছিল । তারা স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসায় জড়িত।

এ বিষয়ে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে বাঘা থানায় পৃথক দুটি মামলা রজু করা হয়েছে। অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,র‌্যাবের পক্ষ থেকে মামলা দুটি দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category