• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাঘা থানা পুলিশের অভিযানে মাদকসহ মোটরসাইকেল জব্দ, গ্রেফতার- ২

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বাঘা (রাজশাহী)প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ১৫০ বোতল অবৈধ এসকাফ (ESkuf) সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।

মঙ্গলবার( ১২ আগস্ট ২০২৬ )রাত সাড়ে ১২টায় উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাঘা থানার আড়পাড়া হিন্দুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে সাজদার রহমান (৪৩) ও একই এলাকার নতুনপাড়া গ্রামের তছিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৯)।

বাঘা থানার এসআই নিরস্ত্র প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালসার এন ১৬০ সিসি (N160cc) মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

এসময় মোটরসাইকেলের সিটের ওপর রাখা সাদা বস্তার ভেতর কাগজের কার্টুন থেকে ১৫০ বোতল এসকাফ( ESkuf) সিরাপ উদ্ধার করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category