• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘা প্রেসক্লাবে ইউএনওর সাথে সাংবাদিকের মত বিনিময়

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) । মঙ্গলবার(২১ আক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ মিঞা।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শাম্মী আক্তার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান , অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক নুরুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, আসলাম আলী, আশরাফুল ইসলাম, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন। সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে, নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category