• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির মৃত্যু স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৭২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি (ছবি আছে)
রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেমের মৃত্যু স্বরণে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও নুরুজ্জামানের সঞ্চালনায় ৯ম মৃত্যু বার্ষিকীতে স্নৃতিচারন করে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য- আমানুল হক আমান, আসলাম আলী, আশরাফুল আলম, ফজলুর রহমান মুক্তা ও সাইদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আশরাফুল আলম । এসময় উপস্থিত ছিলেন, মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, আহবায়ক কমিটির সদস্য লালন উদ্দীনসহ সুব্রত কুমার,দোয়েল মোল্লা,জহুরুল ইসলাম প্রমুখ।
২০১৬ সালের ২৬ অক্টোবর রাতে ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরে মিলিক বাঘা গ্রামের নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।
জীবনদ্দশায় জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বহু কবিতা ও উপন্যাস লিখেছেন।

উল্লেখ্য,প্রয়াত সাংবাদিক আলী মুহাম্মদ হাশেম, ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তিনি । তার পিতা কফিল উদ্দীনের তিন ছেলের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category