• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামসহ ৫৪ নেতা কর্মী বেকসুর খালাস

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামীলীগের দেয়া একটি চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ বিএনপির ৫৪ নেতাকর্মীকে বেকসুর খালাস করে দিয়েছেন আদালন।

বুধবার, (২৭ নভেম্বর ( বিকেলে সাড়ে ৩ তিনটার দিকে কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেরিনা সুলতানা এই মামলায় আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় ঘোষনা করেন। এসময় মামলার সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার এবং আদালত সুত্রে জানায়ায, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর বিকেলের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির কার্যালয়ের সম্মুখে ঈগল চত্বরে কর্মীসমাবেশ করছিলো মিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সেখানে লগি বৈঠা নিয়ে হামলা চালায়, এসময় পুলিশ এসে বাঁধা দিলে পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে বশির উদ্দিন এবং আব্দুর রহমান নামের দুই আওয়ামীলীগ কর্মীর মৃত্যু হয়। এই ঘটনার পরেরদিন যুবলীগ কর্মী মাফিউল ইসলাম মাফি বাদি হয়ে মিরপুর থানায় কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম সহ মিরপুর এবং ভেড়ামারা উপজেলা বিএনপি’র ৫৪ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর ১ মাস পর এই মামলা থেকে থেকে বেকসুর খালাস পেলেন বিএনপি নেতাকর্মীরা।
আসামী পক্ষের আইনজীবি এ্যাডঃ সুদীন কুমার শর্মা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে স্বাক্ষীদের স্বাক্ষ প্রমাণ বিশ্লেষন করে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামীকে বেকসুর খালাস করে রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category