ইকবাল হোসেন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে এ সতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল,
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখসহ নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।