• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিরামপুরে ৩০টি নব মুসলিম পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৪৩০ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরের রতনপুর এলাকায় ইসলাম ধর্ম গ্রহণ করা ৩০ নব মুসলিম পরিবারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, তাদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে(শুক্রবার)১৮ রমজান ৩০টি নব মুসলিম পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণকরা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন বিরামপুরের পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিশিষ্ট ব্যবসায়ী আজম মন্ডল রানা,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিমন হায়দার,বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান,খানপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী,খানপুর ইউপি’র ৪ নং ওয়ার্ড সদস্য সোহেল রানা মন্ডল,খানপুর ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক মেহেদী হাসান,মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আবু ইউসুফ মাস্টার,বেতদিঘী ইউপি’র ৯নং ওয়ার্ড সদস্য হাসেদ আলী সহ মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডা: সোলায়মান মন্ডল।সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম নাজিব।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সহ-সভাপতি, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ।অনুষ্ঠানে ৩০ নব মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি, মুড়ি,পুরুষদের জন্য লুঙ্গি ও মহিলাদের জন্য শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বিরামপুর ফাতেহুল উলুম বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতী ইমামুল হক।ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category