• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিয়ের প্রলোভনে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে এনে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন
দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে
ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল আলীর বিরুদ্ধে।
আহত প্রেমিকা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গত বৃহস্পতিবার পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৫
এপ্রিল) সকালে তাকে হাসপাতালে ভর্তি হয়।
আহত প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) জানায়, বিয়ের দাবিতে
প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করেন। তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের
সম্পর্ক চলে আসছে। গত মঙ্গলবার বিকালে তার প্রেমিক পুঠিয়া সদর
ইউনিয়নের ইউপির সদস্য রুবেল তাকে বিয়ে করার কথা বলে রাজশাহীতে
খালার বাড়িতে নিয়ে যায়। পরে রুবেলের খালা তাদেরকে বাড়ি থেকে বের করে
দিলে মঙ্গলবার রাতেই কান্দ্রা গ্রামের বাড়িতে নিয়ে আসার পর রুবেল ও তার
স্ত্রী মায়া তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় থানায়
মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানায় রুলী বেগম।
এদিকে রুবেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা
সম্ভব হয়নি। তবে তার স্ত্রী মায়া তার স্বামীর প্রেমিকা রুলিকে মারধরের
বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন
জানান, গত বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল
রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুনিকে ঘরে অবস্থান করতে
দেখেছি। রুনির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি
সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি। পরে রুবেল তাকে বিয়ের আশ্বাস
দিয়ে রাজশাহীতে নিয়ে যায়। বিয়ে না করে রুলিকে মারধরের করেছে বলে
জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান
ওসি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category