• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিয়ে নেশা, তালাক দেয়া তার পেশা: অতপর; শ্রীঘরে

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

রাজশাহী প্রতিনিধি : বিয়ে নেশা আর তালাক দেয়া তার নেশা ! নিরাপত্তা জনিত কারনে মানুষের বাসা বাড়িতে সিসি ক্যামেরা লোগানো থাকে। কিন্তু বাড়ির বেড রুমেও সিসি ক্যামেরা। স্ত্রীর সাথে একান্ত মুহূর্তের ধারনকৃত ভিডিও, সিসি ক্যামেরা থেকে ডাউনলোড করে সে। সেই ভিডিও বন্ধুদের সাথে দেখে মজা নেয়া তার আরেকটি শয়তানী। ওই যুবকের নাম মোঃ সাইফুল আলম চন্দন। তার পিতার নাম: মোঃ আলেফ উদ্দিন, তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার বাসিন্দা। বাড়ির নাম হোয়াইট হাউজ গ্রীণ হাউজ।

এমনই অভিযোগ করলেন সদ্য বিবাহিত এক যুবতী সানজি। তিনি জানান, গত ৯মাস পূর্বে মোঃ সাইফুল আলমের সাথে তার রিবারিক ভাবে বিবাহ্ হয়। বিয়ের পর থেকেই মানুষিক ও শারীরিক নির্যাতণ চালিয়ে আসছিলো চন্দন। এরই ধারাবহিকতায় গত মাসের (২২ নভেম্বর) গৃহবধূকে নির্যাতন করে তার স্বামী সাইফুল আলম চন্দন। ধারাবাহিক নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যায় যুবতী।

এরপর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গৃহবধূকে তার বাড়িতে ডেকে পাঠায় স্বামী চন্দন। এদিন দুপুর ২.২০মিনিটে মহানগরীর বিনোদপুর গ্রীণ হাউজে তার স্বামীর বাড়িতে যায় গৃহবধূ সানজি। পরিকলপ্না ছিল শ্বশুর ও স্বামী চন্দনের কাছে ক্ষমা চাইবেন। কিন্তু সেই দেয়নি পাষন্ড স্বামী চন্দন। বাড়ির প্রবেশ করতেই রেগে যায় চন্দন। সাথে সাথে শুরু হয় কিল, ঘুষি, লাথি। এতে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন যুবতী বধূ। এ সময় তার সাথে থাকা তার এক প্রতিবেশী বোন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ওয়ার্ডে নিয়ে ভর্তি করেন।

সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে গত বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় তাকে ছুটি দেন কর্তব্যরত চিকিৎসক। পররদিন বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যুবতী সানজি বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-১০, তাং-১৫/১২/২০২২।

ওই দিনই মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে চন্দনকে আটক করে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।

তবে চন্দনের দাবি, স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তার দাবি প্রত্যাক্ষান করে যুবতী সানজি বলেন, আমি তালাকের কোন কাগজ হাতে পায়নি। এর আগেও একই কায়দায় তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন বলেও জানান তিনি।

এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, গৃহবধূ নির্যাতণের মামলায় বৃহস্পতিবার রাতে সাইফুল আলম চন্দন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category