• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাঘায় আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহিদ ¯œৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর”২৪) সকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম ও গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র। এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী সাহায্য-সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ(ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা জনাব আলী,বীর মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, বাঘা উপজেলা বিএনপি আহবায়ক ও পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আল মামুন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন,১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতিকে মেধাশূণ্যে করে পিছিয়ে রাখার হীন মানসিকতায় জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক,আইনজীবীসহ শ্রেণীপেশার অন্যান্য বুদ্দিজীবীদের হত্যা করে। সুপরিকল্পিত হতায় জড়িত ছিল- রাজাকার আলবদর, আলশামস শান্তি কমিটির সদস্যরা। শহীদদের আতœার শান্তি কামনা করে ঐক্যের মাধ্যমে সকলের সহযোগিতায় আতœহুতিদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ গড়ার আহ্বান জানান উপজেলা নির্বাহি অফিসার।##
উপস্থিত ছিলেন রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার দপ্তর প্রধান, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যম কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category