• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বৈষম্য বিরোধী আন্দোলনে আমিরাতে ক্ষমা পাওয়া আরও ১০ প্রবাসী ফিরলেন চট্টগ্রামে

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশীকে ক্ষমা করেছেন দেশটির সরকার। এদের মধ্যে এখন পর্যন্ত ক্ষমা পাওয়া ২২ জন চট্টগ্রাম এসে পৌঁছেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) ক্ষমা পাওয়া একজন এবং পরেরদিন সোমবার বিকালে বিমানের ফ্লাইটে শারজাহ থেকে দুইজন এবং আবুধাবি থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে সন্ধ্যায় আরও সাতজন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি চট্টগ্রামের সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
উল্লেখ্য, অতি সম্প্রতি গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে কারাবন্দি ৫৭ বাংলাদেশীকে ক্ষমা করে দেয় ওই দেশটির সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category