• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে মোরেলগঞ্জে কিশোরকে ছুরি মেরে হত্যা

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
ব্রাজিল-ক্রোয়ে শিয়া খেলা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার(১৪) নামে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করেছে এক বাক প্রতিবন্ধী যুবক। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, টুটুল বাজারের খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে বাকপ্রতিবন্ধী যুবক রুবেল(৩০) তার গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন,ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারনে ঘটেছে।

নিহত টুটুল হাওলাদারের মরদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। তার ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি(তদন্ত) জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category