• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বড়পুকুরিয়া কয়লাখনিতে ক্ষতিপূরণের দাবীতে গ্রামবাসীর বিক্ষোভ সমাবেশ।।

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর( ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির চত্বরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ ১৩টি গ্রামের ৪হাজার গ্রামবাসী ক্ষতিপুরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন। বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায়ে গত ০৫/১১/২০২৩ইং তারিখে ব্যবস্থাপনা পরিচালক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি: পার্বতীপুর, দিনাজপুর কে আমরা ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ করি। গত ২২/০১/২০২৪ইং তারিখে আবারও লিখিতভাবে অভিযোগ করি। গত ১২/০২/২০২৪ইং তারিখে খনি কর্তৃপক্ষকে সময় দেওয়া হলেও তারা তোয়াক্কা করেন নি। এরপর আবারও ২২/০৮/২০২৪ এবং ০৮/০৯/২০২৪ইং তারিখে লিখিতভাবে অবগত করা হয়।আমাদের ৬দফা দাবীসমূহ এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। বড় পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ের বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল বিরোনী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সহ-সভাপতি মোঃরবিউল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আল বেরনী, হামিদপুর সহ- সাধারণ সম্পাদক সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুর রহমান বাচ্চু, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, হোসেন আলী, মহারাজ, মেনহাজুল ইসলাম, আব্দুর রশিদ মন্ডল, বিপ্লব হোসেন ও মমিদুল ইসলাম ও এবং তোফাজ্জাল হোসেন, বাবু , মফিজুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওযা যায় নি। আয়োজনে ছিলেন, বড়পুকুরিয়া কয়লাখনি খনি ক্ষতিগ্রস্থ বাস্তবায়ন কমিটি। আগামী ২০ দিনের মধ্যে দাবী মেনে না নিলে খনি ঘেরাও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category