• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে কালাইয়ে বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর আন-নাজাত ফাউন্ডেশনের আয়োজনে বাসস্ট্যান্ড চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাঁচশিরা বাজার হয়ে বাস স্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আন-নাজাত ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহর সঞ্চালনায় হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আহলে হাদিস মসজিদের ইমাম মাওঃ সেলিম রেজা, অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, মাওঃ মোজাফ্ফর হোসেন, পৌরবিএনপি নেতা মোঃ আব্দুল আলীম, মাওলানা মোঃ ইমামুল হক, ইমাম শহিদুল ইসলাম, মাওলানা আইয়ুব আনসারী, আরিফুজ্জামান আরিফ, কালাই ডিগ্রি কলেজের সভাপতি মোঃ তাজ উদ্দীন, ইনসাফ পার্টির শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
তারা আরোও বলেন পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category