• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ভারতে মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় পত্নীতলায় বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় তৌহিদী মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর পাশে গোল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে গোলচত্বরে এসে তৌহিদী জনতা বিক্ষোভ সমাবেশ করেন।

‘নারায়ে তাকবীর, ‘আল্লাহু আকবর’ ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’‘আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা’ ‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান’ বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন তৌহিদি জনতা

বিক্ষোভ সমাবেশে বলা হয় সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত।
ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই। মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে যে কথা বলেছেন, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। রাসূল (সা.) কে কটুক্তির দরুণ ভারতকে চরম মূল্য দিতে হবে।
দ্রুত অপরাধীকে আটক করে বিচার করতে হবে।

উল্লেখ্য. বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরির কটূক্তি করায় গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেফতার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।

ছবির ক্যাপশনঃ ভারতে মহানবী সাঃ কে অপমান করায় পত্নীতলায় বিক্ষোভ মিছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category