• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ভালুকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন।

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি- ভালুকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার দুপুরে দিনটি পালন উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে এতিম খানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য সাবেক ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা,উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন,সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল সহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে ভালুকা উপজেলা পরিষদের উদ্যোগে বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ কেক কেটে দিনটি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম,মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আকরাম হোসেন, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামসুল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category