• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় ৪টি গরুহস ৯ ডাকাত গ্রেফতার

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ মে, ২০২৩

আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ২১ মামলার আসামী দূর্ধষ ডাকাত সম্রাট ৪টি গরুসহ ৯ ডাকাতকে সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যমতে বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা চারটি গরুসহ উপজেলার উথুরা হাতিবেড় গ্রাম থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে ২১ মামলার আসামী মোঃ সম্রাট (২৬), দেওয়ানগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ রাশিদুল (৩৪), পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানোয়াঘাট গ্রামের মৃত আ. রহমান গোলজারের ছেলে মোঃ আল আমিন (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের মৃত ঈমান আলী প্রমানিকের ছেলে আব্দুল আলিম (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাগলপুর গ্রামের ইউনুছ আলী শেখের ছেলে মোঃ হযরত আলী শেখ (৩৪), শেরপুর জেলার শ্রীবন্দী থানার বালিয়াচন্ডি গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ উকিল মিয়া (২২), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুক্কারচর বড়বাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৫), মাদারগঞ্জ উপজেলার সালাবান্দা গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ শান্ত (৪৩), ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের আঃ রহমানের ছেলে মোঃ আল আমিন (২৮)। পরে তাদের দেওয়া তথ্যমতে ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের আসামী হোসেন আলীর গোয়াল ঘর থেকে চারটি গরুসহ ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মোঃ হোসেন আলী (৬০) ও ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও গ্রামের আব্দুল মতিন শিকাড়ীর ছেলে আল আমিনকে (৩০) গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কমাল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ২১ মামলার আসামী দূর্ধষ ডাকাত সম্রাটসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্যমতে ডাকাতি করা ৪টি গরু সহ আরও দুই জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category