মোঃ কামরুজ্জামান বাগেরহাট প্রতিনিধি:
২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড, মনিরুল হক তালুকদার সংক্ষিপ্ত পথসভায় বলেছেন, “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো” আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র গিয়ে ভোট দেয়ার আহŸান জানান। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আচারণ বিধি মেনে প্রার্থীদের প্রচারণার জন্য অনুরোধ জানান।
(২৩ এপ্রিল বৃহস্পতিবার) বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার ঢাকা থেকে নিজ এলাকায় অবস্থান করে বণগ্রামের বাধাল বাজার, হোগলাপাশার বৌলপুর, রামচন্দ্রপুরের কামলা বাজার ও দৈবজ্ঞহাটীর পোলেরহাটসহ বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা ও সংক্ষিপ্ত পথসভা করেন। পরে তিনি প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি একাধিকবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন।
আওয়ামী লীগ নেতা এ্যাড. মনিরুল হক তালুকদারের সাথে উপজেলা যুবলীগের আহবায়ক দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকের এনামুল হক রিপন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ঢাকাস্থ বঙ্গবন্ধু পরিষদের শাহবাগ থানার সভাপতি সঞ্জিব রায়, সাংবাদিক রেজাউল ইসলাম রাজু।
এছাড়াও উপজেলা নির্বাচনে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাহিমা খানম ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (হাঁস প্রতীকের) হোসনেআরা হাসিসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন। #