• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মতিহারে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ চিহিৃত দুই মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ সিজার ও সবুজ নামের দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১৪ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে মহানগরীর মতিহার থানার ট্রাফিক মোড়ের মাজেদা কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করে এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের শরীর তল্লাশী করে ছোট প্যান্টের ভেতর থেকে ৪২২পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: সিজার (২৩), সে মহানগরীর হাদির মোড় (বাজে কাজলা) নদীরধার এলাকার আতাহার আলীর ছেলে ও তার সহযোগী মাদক কারবারী রিক্সাচালক একই এলাকার জাবেরের ছেলে সবুজ।

মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই পলাশ জানায়, রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি অটো-রিক্সায় যাত্রীবেশে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে জনৈক ব্যক্তি তালাইমারীর দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তালাইমারী মাজেদা কমপ্লেক্সের সামনে অবস্থান করি।

পরে বর্নিত রিক্সাটি আসতে দেখে চালাককে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ছোটপ্যান্টের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি অটো-রিক্সা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সিজার প্রধান মাদক কারবারী ও সবুজ তার সহযোগী মাদক কারবারী ও রিক্সা চালক। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় এসআই পলাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category